সাতক্ষীরা

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বই উৎসব অনুষ্ঠিত

  শহর প্রতিনিধি : ২ জানুয়ারি ২০২৫ , ৫:১৩:২৪ অনলাইন সংস্করণ

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও বই উৎসব অনুষ্ঠিত  হয়েছে।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারি)  সকালে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ ও বই উৎসব পালন করা হয়।
নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক এর সভাপতিত্বে ও নাজমুল লায়লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। এসময় উপস্থিত ছিলেন নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে  সিনিয়র শিক্ষক তুহিন হোসেন, মো.কবিরুল ইসলাম,শামীম আহমেদ ও সিরাজুল ইসলামসহ অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ।

আরও খবর