তালা

২নং নগরঘাটা ইউনিয়নে মৎস্যজীবী দলের কমিটি গঠন

  মো. আবু রায়হান ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৩:১৩ অনলাইন সংস্করণ

তালা উপজেলার ০২ নম্বর নগরঘাটা ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩১ জানুয়ারি ( শুক্রবার) ৩০ মাইল মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মো : মহসিন মোল্লাকে সভাপতি করে ৪১ সদস্য বিশিষ্ট নগরঘাটা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ও ও ইউনিয়ন বিএনপির সভাপতি গরিব দুঃখী মানুষের সুখ দুঃখের সাথী মোঃ মহব্বত আলী সরদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: আখতারুজ্জামান মোড়ল।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের তিনবারের সাবেক সফল সভাপতি মো: হাবিবুর রহমান (হাবিব)। ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি তুষার আহমেদ জীবন, যুবদলের সভাপতি এরশাদ হোসেন মিলন, সেক্রেটারি মাসুম বিল্লাহ বাচ্চু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য পলাশ হোসেন, তাঁতি দলের সভাপতি মো: আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মিন্টু, সেক্রেটারি শাহিনুর রহমান শাহিন, ছাত্রনেতা মোঃ ইমরান হোসেন, শামীম হোসেন, রাজু হোসেন, আসিফ, রাকিবুল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মো: মহব্বত আলী সরদার বলেন, আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সাতক্ষীরা ১ আসন (তালা কলারোয়া) হাবিবুল ইসলাম (হাবিব) ভাইকে বিপুল ভোটে জয় লাভ করানোর জন্য সকল নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান।

আরও খবর