সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা এর নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার আরবী প্রভাষক আকরাম হুসাইনের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু দাউদ আনসারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি ও অত্র মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কালিগঞ্জ উপজেলা সাবেক আমির মোঃ আব্দুল গফফার।আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, মাওঃ মোঃ লিয়াকত আলী প্রাক্তন শিক্ষক তারালী মাধ্যমিক বিদ্যালয়, জিএম আব্দুল ওয়াজেদ আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী তারালী ইউনিয়ন, মেম্বার মোঃ আশরাফ আলী, তারালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন মধু সহ অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকমন্ডলী ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানের মাদ্রাসার এ সময় নব গঠিত কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ আনসারী।