আশাশুনি

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে পুষকৃত বাগদা চিংড়ি জব্দ, মাছ পুড়িয়ে ধ্বংস

  আশাশুনি প্রতিনিধি : ১২ জুন ২০২৫ , ৪:০০:১৭ অনলাইন সংস্করণ

আশাশুনিতে বাগদা চিংড়িতে অবৈধ পুষ করার অপরাধে ৩০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জেলি পুশ করা বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়  সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ আসেফ আহসান চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। জব্দকৃত মাছ কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের জোহর আলী গাজীর ছেলে মোঃ বাবু গাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোঃ আব্দুল গফুর কারিগর এর ছেলে লিটন কারিগর ও ফতেপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে সাঈদ হাসান অবৈধ পুরস্কৃত মাছ খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা মৎস্য সেটের সামনে থেকে আটক করেন। পুস্কৃত মাছ আশাশুনি সেনা ক্যাম্পে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও খবর