আশাশুনির খাজরায় সম্পূর্ন অরাজনৈতিক যুব সমাজ দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাউতাড়া যুব সংঘ নামে একটি সংগঠনের আত্ব প্রকাশ হয়েছে। মাদক থেকে যুব সমাজকে খেলামূখী করা,সমাজে অসহায় মানুষদের সহযোগিতা করা,ঘুনে ধরা সমাজ বিনির্মানে একতাবদ্ধ হওয়াসহ নানা কার্যক্রমকে সামনে রেখে খাজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাউতাড়া গ্রামে এ রাউতাড়া যুব সংঘ প্রতিষ্ঠা করা হয়েছে।
শুক্রবার সকালে রাউতাড়া যুব সংঘের কার্যকরী সদস্যদের মতামতের ভিত্তিতে যুব সংঘটি সুন্দরভাবে পরিচালনার স্বার্থে কমিটি গঠন করা হয়। সকল সদস্যদের সম্মত্তিতে শাহ্ মোঃ জাকির হোসেন কে সভাপতি,মোঃ সাইফুল ইসলাম সুমন কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এছাড়ও সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রনি,অর্থ সম্পাদক মোঃ আমির হামজা,ক্রীড়া সম্পাদক মোঃ তারিকুজ্জামান জুয়েল,উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক মোঃ আসাদ রানা,দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম কে মনোনিত করা হয়। সর্বমোট ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। একই দিন কমিটি গঠনের পর যুব সংঘের উদ্যোগে ১ম ৮দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত সভাপতি শাহ্ মোঃ জাকির হোসেন জানান,গ্রামের ছেলেমেয়েদের মাঠমূখী করা,মাদক সেবন থেকে বিরত থাকা, অসহায়দের সেবা করার মানষে আমরা এই সংগঠনটি ২০২৫ সালে গঠন করেছি। মানুষের কল্যানে সার্বক্ষনিক নিয়োজিত রাখার চেষ্টা করব।