দেবহাটা প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ১:৪৬:৫৪ অনলাইন সংস্করণ
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভা রবিবার, ৬ জুলাই, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল।
এতে উপস্থিত ছিলেন ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারন সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, সদস্য আবু সাঈদ এবং সদস্য হারুন-অর রশিদ প্রমুখ।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও সাংবাদিকতার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। বিশেষত, ক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের ব্যক্তিগত সমস্যার কারণে কার্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়। ফলে, সর্বসম্মতিক্রমে মেহেদী হাসান কাজলকে সাধারন সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ওমর ফারুক মুকুলকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়।
এছাড়া, ক্লাবের সদস্য সাইফুল ইসলামের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তও গৃহীত হয়।
এদিনের সভা দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ভবিষ্যত কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

















