দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভিলেজ ডক্টর’স ফোরাম (VDF) এর উদ্যোগে হেলথ্ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া বাগান বাড়ি এ হেলথ্ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ভিলেজ ডক্টর’স ফোরামের উপজেলা সভাপতি ডাক্তার মো. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী ডাক্তার মো. আলমগীর হোসাইন’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ) অধ্যাপক ডাক্তার কে এম শহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ভিডিএফ’র খুলনা অঞ্চলের উপদেষ্টা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। জেলা জামায়াতের আমীর ও ভিডিএফ’র জেলা শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (সার্জারী) ডাক্তার মুশফিকুর রহমান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ভিডিএফ’র জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম। পেশাজীবি বিভাগের জেলা সভাপতি ও ভিডিএফ’র জেলা শাখার উপদেষ্টা মোস্তফা আসাদুজ্জামান মুকুল। ভিডিএফ’র জেলা সভাপতি ডাক্তার আফতাব উদ্দীন। দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভিডিএফ’র প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম। সেক্রেটারী ও ভিডিএফ’র উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভিডিএফ’র প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভিডিএফ’র প্রধান উপদেষ্টা আবু মূসা মোহাম্মদ তারিক (তুষার), ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনির বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম ডাক্তারগণ ।